চট্টগ্রামে আরও ১১ মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০২১, ১০:১৫আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১০:১৫

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৩৯ জন। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৮৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৭০ হাজার ৫৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ৪৬২ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 
 
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮২টি এবং আরটিআরএল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ৮৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২৮, চমেক ল্যাবে ৮৭, সিভাসু ল্যাবে ১০ এবং আরটিআরএল ল্যাবে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১৯৭ টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষায় ২৭ জন, মা ও শিশু হাসপাতলে ৫৯টি নমুনা পরীক্ষা করে ২১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৩টি নমুনা পরীক্ষা করে তিন জন এবং ইপিক হেলথ কেয়ারে ৭৯টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে চার জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী