জন্মদিনের অনুষ্ঠানে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৬:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:২৭

নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক প্রবাসীর স্ত্রী (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

জানা গেছে, শুক্রবার রাত ১০টায় উপজেলার কাদরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ওই গৃহবধূ তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান। সেখানে কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের (২৫) নেতৃত্বে ৫-৭ জন লোক ওই বাড়িতে আসে। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে- এমন অভিযোগ তুলে তাদেরকে ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে। এক পর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেওয়ার জন্য ফোন এলে তারা রাজনকে ছেড়ে দেয়। কিন্তু গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় তারা। এতে রাজি না হলে ফরহাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় তার সহযোগীরা বাইরে পাহারা দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আজ ফরহাদকে প্রধান ও দুইজনকে সহযোগী উল্লেখ করে মোট তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি