ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে আটক ৭৪ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০২১, ১৬:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:১৮

কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পলাতক ৭৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালান্দর শাহ মাজার গেট এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসে তারা বোয়ালখালীতে অবস্থান করছিলো। এখানে বিভিন্ন লেবু বাগানে দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করতো তারা। আজ সকালে লেবু বাগানে যাওয়ার জন্য একত্রিত হলে পুলিশ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

তারা লেবু বাগানে কীভাবে কাজ নিলো—জানতে চাইলে ওসি বলেন, তারা বোয়ালখালীতে এসে প্রথমে ভাসমান শ্রমিক হিসেবে কাজ করতো। সেভাবেই লেবু বাগানে কাজের ব্যবস্থা করেছিল। তাদের মধ্যে কয়েকজন গত এক সপ্তাহ ধরে বোয়ালখালীতে অবস্থান করছে। অন্যদের মধ্যে কেউ কেউ দুয়েক দিন আগে, আবার কেউ গতকালও আসে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম