উবায়দুল মোকতাদিরের জন্য হেফাজত নেতাদের দোয়া অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ২০:৩৯আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২০:৩৯

হেফাজতে ইসলামের তাণ্ডবের পাঁচ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন হেফাজতের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মোকতাদির চৌধুরীর স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ফাহিমা খাতুন ও সাংবাদিক পরিবারের সদস্যদের রোগ এবং করোনা মুক্তির জন্য দোয়া করেছেন তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে জেলা শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা মসজিদের দোতলায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকরা জেলা হেফাজতে ইসলামের বিভিন্ন পদে রয়েছেন। তাদের নির্দেশে জেলায় সব কার্যক্রম পরিচালিত হয়। দোয়া অনুষ্ঠানের আয়োজনকারী অধিকাংশই হেফাজতে ইসলামের নেতাকর্মী।

গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনার পর ৫ এপ্রিল হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হাজির হন জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরপর সহিংসতার ঘটনায় গ্রেফতার শুরু হলে হেফাজতের নেতাকর্মীরা তেমন একটা প্রকাশ্যে আসেনি। ৫ এপ্রিলের পর প্রায় চার মাসের বেশি সময় পার হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সাংবাদিকদের নিয়ে দোয়া অনুষ্ঠানে বসেন মাদ্রাসার শিক্ষক ও হেফাজেতর নেতারা। এ সময় কোনও বিষয়ে আলোচনা করেননি তারা। তবে এমপি মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী এবং সাংবাদিকদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রসার পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

দোয়ায় মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রীয় হেফাজতে ইসলামের এক নম্বর সদস্য মুফতি মো. মোবারকুল্লাহ।

২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চলাকালে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মাইক থেকে সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের জানাজা না পড়ানোর ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তারা মারা গেলে কেউ যেন জানাজা না পড়ায় সে বিষয়ে সবাইকে আহ্বান জানানো হয়।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী