ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২০:৫৯আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:১৫

পরকীয়ার সম্পর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় ঘটনাটি ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে আটক করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলার এক নারীর (৪৫) বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। তার স্বামী মারা যাওয়ায় বর্তমানে বিধবা। স্বামীর বাড়িতে বসবাস করছিলেন তিনি। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মেরাজুলের স্ত্রী জেনে গেলে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। গত ২২ জুলাই মেরাজুলের স্ত্রী ওই বিধবাকে তার বাবার বাড়ি বেড়তলায় আসার জন্য বলেন। সেখানে গেলে মেরাজুলের স্ত্রী ও তার শালি ও ভাইয়ের স্ত্রী মিলে ওই বিধবাকে মারধর করেন। এক পর্যায়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। সেই ভিডিও আজ ফেসবুকের একটি আইডি থেকে ভাইরাল হয়ে পড়ে।

ঘটনাটি জানতে পেরে অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। বিকালে সরাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ঘটনার মূল আসামি মেরাজুলের শালি (৩৫), মেরাজুল, তার স্ত্রী ও স্ত্রীর ভাইয়ের বউকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান শুরু করি। এই ঘটনায় চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।’

ভুক্তভোগী বিধবা নারীকে খুঁজছে পুলিশ। তাকে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী সময়ে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম