চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০২১, ০৯:০২আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৯:০২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের। শনিবার (২৮ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ২১১ জনে দাঁড়ালো। তাদের মধ্যে ৬৮২ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জনের। তাদের মধ্যে ৭১ হাজার ৮৬৯ জন চট্টগ্রাম নগরীর, বাকি ২৬ হাজার ৮৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার ৭০০টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৩, বিআইটিআইডি ল্যাবে ৮১ ও সিভাসু ল্যাবে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৮টি নমুনা পরীক্ষায় ১৬, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৫১৭টি নমুনা পরীক্ষায় ১৩, মা ও শিশু হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ছয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় দুই ও ইপিক হেলথ কেয়ার ৮২টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯২টি নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের