ধর্ষণচেষ্টা মামলা তদন্তে ঘুষ গ্রহণ, এসআই প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৪:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৫:৩২

ধর্ষণচেষ্টার মামলা তদন্তের কথা বলে বাদীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে।

এসআই ওমর ফারুক মামলা তদন্তের কথা বলে ঘুষ নিয়েছেন—ভুক্তভোগী কিশোরীর মায়ের এমন অভিযোগের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে তাকে ‘স্বাভাবিক বদলি’ দেখিয়ে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন, কিশোরী ধর্ষণচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুককে স্ট্যান্ড রিলিজ করা হয়নি। এটা স্বাভাবিক বদলি। জেলা পুলিশ সুপারের মৌখিক নির্দেশে তাকে পুলিশ লাইন্সে নেওয়া হয়।

এদিকে শনিবার (২৮ আগস্ট) রাতে তাৎক্ষণিক বদলির বিষয়ে একটি চিঠি কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে দেবিদ্বার থানায় আসে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা। এসআই ওমর ফারুক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করে বলেন, ‘আমাদের এভাবে বারবার মারধর করেছে (আসামিরা)। আমি বারবার বলেছি, আমাদের জানের নিরাপত্তা নাই। আসামি ধরেন না হয় মামলা রেফার্ড করেন। সে (এসআই ওমর ফারুক) কোনোটাই করে না। আসলেই বলে আমাদের টাকা লাগবে।’

তিনি আরও বলেন, ‘তিনবার আসছে তিনবারই উনাকে (তদন্ত কর্মকর্তা) টাকা দিছি। একবার চার হাজার, একবার তিন হাজার, আরেকবার আড়াই হাজার টাকা দিয়েছি।’

গত ২০ আগস্ট দেবিদ্বারের কুরছাপ গ্রামে ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে অভিযুক্ত হাসান ও তার বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামিরা ভুক্তভোগী কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করেন। লাঠিপেটা সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নির্যাতনের ঘটনায় ২৬ আগস্ট রাতে দেবিদ্বার থানায় হাসান, তার বড় ভাই কাউছার, তাদের বাবা নুরুল ইসলাম ও মোস্তাফা কামালসহ আট জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

মামলা তদন্ত করছিলেন এসআই ওমর ফারুক। গত শুক্রবার জেলার বিভিন্ন জায়গায় র‌্যাব-পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে। এ ঘটনার মূল আসামি কাউছার ও হাসানকে এখনও গ্রেফতার করা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম