‘১ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সাঁড়াশি অভিযান’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৬:১৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৬:১৮

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, অবৈধ মোটরসাইকেল ও অস্ত্রসহ অপরাধীদের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর থেকে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিছুর রহমান। সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে ডিজিটাল অ্যাপস সম্পর্কিত এক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দাফতরিক কার্যক্রম এখন ডিজিটাল অ্যাপসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে পুলিশের কাজে গতি ফিরেছে। কোনও পুলিশ সদস্য কাজে ফাঁকি দিচ্ছেন কি-না সেটি সহজে দেখা যাবে। মামলা সংক্রান্ত চাপ অনেকাংশে কমে এসেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধী যে হোক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ১ সেপ্টেম্বর থেকে মাদক, চোরাকারবারি, কিশোর অপরাধ এবং অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে। পাশাপাশি যারা মোটরসাইকেলে প্রেস লাগিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।’

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদরদফতর) মো. আবু সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম