বসুরহাট হোটেল মালিক সমিতির কার্যক্রম স্থগিত করলেন মেয়র কাদের মির্জা 

নোয়াখালী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৭:৪০আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৭:৪০

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হোটেল মালিক সমিতির পরিচালনা পরিষদ ও কার্যক্রম স্থগিত করেছেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে রবিবার (২৯ আগস্ট) মেয়রের স্বাক্ষর করা এক নোটিশে জানানো হয়েছে।

এদিকে, সোমবার (৩০ আগস্ট) বসুরহাট বাজারের ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে মেয়র তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘বসুরহাট পৌরসভাধীন খালপাড়ের সরকারি জায়গা বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও বসুরহাট পৌরসভার সমন্বয়ে দখল মুক্ত করার পর পুনরায় সরকারি জায়গা দখল করে রেস্তোরাঁ ব্যবসা করায় এবং রেস্তোরাঁ মালিক সমিতির নামে সিন্ডিকেট করে খাবারের দাম স্বাভাবিকের তুলনায় বেশি নেওয়া, অপরিচ্ছন্ন থাকা ও হোটেলের সামনের রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি রেখে জ্যাম সৃষ্টি করায় ফেন্সী হোটেলকে একাধিকবার সাবধান করা হয়েছে। তবে পৌরসভার আদেশ তোয়াক্কা না করে উল্টো আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। অনিয়মের প্রমাণ পাওয়ায় এবং সাবধান করার পরও নিয়মনীতির তোয়াক্কা না করায় পৌর প্রশাসনের পক্ষ হতে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘পৌর এলাকার নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মেয়রের। এ ঘটনায় কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচার করে যাচ্ছে। জনস্বার্থে পৌর প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম নিয়ে এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ্য, রবিবার বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রুপালী চত্বর সংলগ্ন ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি রেস্তোরাঁ মালিকদের
গাছের ডালে রেস্টুরেন্ট, কী খাবেন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি