খন্দকার মোশতাকের বাড়িতে হামলা, কুশপুত্তলিকা দাহ

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৪:২৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৪:২৭

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্রাপ্তের দাবিতে দাউদকান্দির দশপাড়ার বাড়ি ঘেরাওসহ তার প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা স্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করে তারা।

জানা গেছে, বাড়িটিতে খন্দকার মোশতাকের পরিবারের কেউ থাকে না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

দাউদকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, খন্দকার মোশতাকের বাড়িতে হামলার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি