একই স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফেনী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই দিনে ওই এলাকার একই স্থানে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ও আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে। এতে আজ বেলা ১০টার দিকে মাইকিং করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরের জামান জানান, শ্রীপুর ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আজ বিকাল ৪টায় দিকে উপজেলা বিএনপি কর্মসূচি দেয় এবং একই সময়ে ও স্থানে আওয়ামী লীগ প্রতিবাদ সভার আয়োজন করে। এ অবস্থায় ওই এলাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম বলেন, ‘আমরা নাশকতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা আহ্বান করেছিলাম। কিন্তু ১৪৪ ধারা জারি করায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘দলীয় চেয়ারপারসনের জন্মস্থান ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিকে পণ্ড করতে পাল্টা কর্মসূচি দেয় শাসক দল। তাদের উদ্দেশ্য, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেবে না।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম