ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

পূর্ব ঘোষণা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের থানাব্রিজ, কাউতলী মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ, সদর থানা পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে অন্তত ২৫টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক বিভাগের অফিসার বিপুল চন্দ্র নাগ জানান, গত ৩০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) মাদক অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন। এর অংশ হিসেবে আজ সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানকালে অন্তত ২৫টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান  পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি