চট্টগ্রামে কমেছে শনাক্ত ও মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০



করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুই জন মারা গেছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে জানানো হয় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রামে নতুন করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত এক মাসে সর্বনিম্ন শনাক্ত। বৃহস্পতিবারও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ১৪০ জন নতুন শনাক্তের তথ্য জানানো হয়েছিল।  

এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় এক হাজার ২৩৯ জন মারা গেছেন। এর মধ্যে ৬৯৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ৭২ হাজার ৫০৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ২৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে এক হাজার ৪৪২টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩১টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৮টি এবং আরটিআরএল ল্যাবে চারটি পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৭ জন, চমেক ল্যাবে ৩২ জন এবং সিভাসু ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১৮টি অ্যান্টিজেন পরীক্ষায় দুই জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। 

অন্যদিকে বেসরকারি শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ৩৬৪টি নমুনা পরীক্ষায় তিন জন, মা ও শিশু হাসপাতালে ২৫টি নমুনা পরীক্ষায় চার জন এবং ইপিক হেলথ কেয়ার ২৯টি নমুনা পরীক্ষায় আট জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫৪টি নমুনা পরীক্ষায় এক জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম