পাসপোর্ট অফিস মনিটরিংয়ে দালালরা বসিয়েছেন সিসি ক্যামেরা !

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪

দালালদের উৎপাত বন্ধে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করছে, সেখানে পাসপোর্ট অফিসে মনিটরিংয়ে সিসি ক্যামেরা বসিয়েছেন দালালরা। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে এমন ঘটনা ঘটেছে। 

তবে বিষয়টি অস্বীকার করেছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তাদের দাবি পাসপোর্ট অফিসের আঙিনায় কেউ সিসি ক্যামেরা বসায়নি। পাসপোর্ট অফিসের আঙিনায় কর্তৃপক্ষ সিসি ক্যামেরা বসিয়েছে। তাই অন্যদের বসানোর সুযোগ নেই।

যদিও বাস্তবে দেখা গেছে পাসপোর্ট অফিসের পাশে ‘এখানে পাসপোর্টের ব্যাংক ফি নেওয়া হয়’ সাইনবোর্ড সংবলিত একটি অফিস আছে। এই অফিস থেকে পাসপোর্ট অফিসের সামনে বসানো একাধিক সিসি ক্যামেরা পরিচালনা করা হচ্ছে। এসব ক্যামেরায় কারা পাসপোর্ট অফিসে আসা-যাওয়া করছে তার মনিটরিং চলছে। 

এ বিষয়ে জানতে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসানের মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

পরে পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মো. মোস্তাগীর আলমের মোবাইলফোনে কল করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাসপোর্ট অফিসের আঙিনায় কেউ সিসি ক্যামেরা বসায়নি। অফিসের অভ্যন্তরে আমাদের একাধিক সিসি ক্যামেরা আছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা পাসপোর্ট অফিস থেকে আধা কিলোমিটার দূরে ওদের অফিসের সামনে সিসি ক্যামেরা বসিয়েছে। সেখান থেকে পাসপোর্ট অফিস মনিটরিং করা সম্ভব নয়।

খোঁজ নিয়ে জানা যায়, ‘এখানে পাসপোর্টের ব্যাংক ফি নেওয়া হয়’ এই অফিসের মাধ্যমেই দালালদের একটি বড় অংশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অফিসের মাধ্যমে বর্তমানে পুরো পাসপোর্ট অফিস নিয়ন্ত্রণ করে একরামুল হক জুয়েল, মুজিবুল হক সোহেল, কামরুল ইসলাম, জামাল উদ্দিন (চন্দনাইশ), নাছির উদ্দিন (বাঁশখালী), কানাই চক্রবর্তী ওরফে কানু বাবু, মোরশেদ ও উত্তম। 

এখান থেকে দালালদের দেওয়া ‘বিশেষ’ বা ‘সাংকেতিক’ চিহ্ন ছাড়া পাসপোর্টের আবেদন জমা নেন না কর্মকর্তারা। তাদের বাদ দিয়ে ব্যক্তিগতভাবে পাসপোর্ট করতে গেলে এখানে পদে পদে হয়রানির শিকার হতে হয়। 

এ সর্ম্পকে জানতে চাইলে মোস্তাগীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দালাল ছাড়া পাসপোর্ট করা যায় না এটি ভুল। আবেদনকারী ছাড়া পাসপোর্ট অফিসে অন্য কেউ আবেদনপত্র জমা দিতে পারেন না। তার মানে যারা পাসপোর্ট করতে আসে তারা সবাই ব্যক্তিগতভাবেই আবেদন করেন, এই ক্ষেত্রে তারা অন্য কারো সহযোগিতা নিলে আমাদের কিছু করার নেই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের