১৪৪ ধারায় বন্ধ কোম্পানীগঞ্জের রংমালা বাজার

নোয়াখালী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি আহ্বানের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ কারণে রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাজারের সব দোকানপাট বন্ধ এবং জনসাধারণের চলাচল সীমিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপ পাল্টা-পাল্টি কর্মসূচি আহ্বান করে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রংমালা বাজারের ৫ বর্গকিলোমিটার এলাকায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, রংমালা বাজার এলাকায় র‌্যাব ও পুলিশের টহল চলমান রয়েছে। তারা সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা ম্যাজিস্ট্রেট (ভূমি) সামিউল ইসলাম সার্বক্ষণিক অবস্থান করছেন বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
জামায়াতের ৪ নেতাকর্মী হত্যায় কাদের মির্জাসহ ১৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী