ফেরিঘাটের রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে বাঁশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মনতলা-সিতারামপুর নৌঘাটে ফেরি চলাচলের জন্য খনন কাজ চলছে। এর পরিপ্রেক্ষিতে দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই ঘটনায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মনতলা-সিতারামপুর নৌঘাটে ফেরি চলাচলের উদ্যোগ নেওয়া হলেও বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছুদিনের সড়কটি ভেঙে যাবে।

পথচারী রফিক মিয়া বলেন, ‘এভাবে রাস্তা নির্মাণ করলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাবে। আমরা চাই, কাজগুলো যেন আরও ভালোভাবে হয়। বাঁশ ব্যবহার করে এভাবে রাস্তা নির্মাণ করতে এর আগে আর দেখিনি।’

স্থানীয় বাসিন্দা শামিম আহমেদ বলেন, ‘দুই পাড়ের রাস্তা আরও উঁচু করতে হবে। অন্যথায় রাস্তা টেকসই হবে না। ঢালাইয়ের মাধ্যমে রাস্তাটি করলে এলাকাবাসী উপকৃত হতো। আল্লাহই জানে তারা কেমনে কী করছে?’

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী প্রকৌশলী মো. মহসিন বলেন, ‘নদী পাড়ে আরসিসি ঢালাই করা যায় না, করা সম্ভবও না। সারাদেশের মাওয়া, চাঁদপুরসহ যেখানেই ফেরিঘাট নির্মাণ করা হয়েছে এভাবে কাজ করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। নরম মাটিতে রড, বালি ব্যবহার করা যায় না। এভাবেই সারাদেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো সম্পন্ন করা হয়।’

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম