‘একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিল’

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪

নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হারিছ চৌধুরী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট আবুল বাসার ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, ‘নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিল। করোনাকালে তার অবদান ছিল প্রশংসিত। কিছু হাইব্রিড নেতা পরিকল্পিতভাবে জেলা আওয়ামী লীগকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে।’

এ সময় বক্তারা ২০১৯ সালের ২০ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্বহাল রাখার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। সংসদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নোয়াখালীর রাজনীতির পরিস্থিতি নিয়ে আলোচনা করে আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্তে উপনীত হন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান