আ.লীগের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৯:২৭আপডেট : ২২ জুন ২০২৪, ১৬:৩৫

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলনসহ সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। এটা আমি বলতে পারি। অন্যান্য রাজনৈতিক দলও পাবে।

সোমবার (৬ মে) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

উপজেলা নির্বাচনে অনেক সংসদ সদস্য আত্মীয়-প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের যারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের সময়মতো কোনও না কোনোভাবে শাস্তি পেতে হবে।

মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক কী ব্যবস্থা নেওয়া হবে—সে বিষয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আরও সক্রিয়ভাবে কাজ করার কথা বলা হয়েছে।

আওয়ামী লীগ সারা দিন স্বাধীনতার কথা বললেও গণতন্ত্র ধ্বংস করছে বলে বিএনপি নেতা মঈন খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রহসনের নির্বাচন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার, হ্যাঁ-না ভোটে ১১৪ শতাংশ হ্যাঁ ভোট—এসব কিন্তু তাদেরই সৃষ্টি। নির্বাচন কমিশন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অধীনে ছিল। কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। প্রধানমন্ত্রী সেটি নিজের অফিস থেকে বিযুক্ত করেছেন। আলাদা প্রশাসন দিয়েছেন, আর্থিক স্বাধীনতা দিয়েছেন। সংসদে আইন করে স্বাধীন সত্তায় অধিষ্ঠিত করেছেন। ৮২টির মতো সংশোধনী আনা হয়েছে। এগুলো করেছেন কে? তাহলে প্রয়াসটা কার আছে? শেখ হাসিনাই এই কাজটা করেছেন।

সম্পাদকমণ্ডলীর সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ফুলেল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রীকে। থানা, জেলা, উপজেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিশেষ প্রার্থনা করা হবে বায়তুল মোকাররম, চার্চ ও জাতীয় মন্দিরে। বিকালে আলোচনা সভা হবে ঢাকা জেলা মিলনায়তনে।

এছাড়া দিনটি উপলক্ষে ১৬ মে অসচ্ছল ও গরিব মানুষদের মাঝে খাদ্য বিতর করা হবে। তবে দিবসটিতে দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না। তবে ব্যানার, পোস্টার, বিলবোর্ড করা হবে। প্রেস ক্লাব, সোনারগাঁও, বাংলাদেশ ব্যাংকের সামনে আলোকসজ্জা করা হবে।

বিরাট উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে ২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালন করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হীরকজয়ন্তী আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তা-ভাবনা করছি। এটা থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করা হবে ২৩ জুন। সেখানে প্রধানমন্ত্রীসহ দলের নেতাদের, ইন্টেলেকচুয়াল মানুষদের আমন্ত্রণ জানাবো। আলোচনা সভার আগে কালচারাল অনুষ্ঠান হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে পালন করবে দলটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী