কক্সবাজারে ১৩ আ.লীগ নেতাকে বহিষ্কার

কক্সবাজার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মনজুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান পদে ১১ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় টেকনাফ ও মহেশখালীতে আরও দুই আওয়ামী লীগ নেতাকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত এসব বিদ্রোহী প্রার্থীরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান নূর হোসেন, হ্নীলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দীন আহমদ, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ও সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, মাস্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানকের আওয়ামী লীগ সভাপতি মীর কাসেম, ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়ার উত্তর ধুরংয়ের সিরাজদৌলাহ এবং পেকুয়ার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ। এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থায় নেওয়ায় হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম ও টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব না দিলে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে সুপারিশ করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম