মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে গোলাগুলি, আহত ১

নোয়াখালী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪

নোয়াখালী সদর উপজেলায় মাদক ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

রুবেল দাদপুর গ্রামের মো. হানিফের ছেলে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দাদপুর ইউনিয়নে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিপন গ্রুপ ও কসাই জহির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বুধবার রাত সাড়ে ১১টায় দাদপুর ইউনিয়নের হাকিমপুর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় উভয় গ্রুপের সদস্যরা গোলাগুলি শুরু করে। এতে গুলিবিদ্ধ হয় রুবেল। স্থানীয়রা উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত
সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি  
‘সতর্কবার্তা উপেক্ষা’ করায় জাহাজে গুলি চালিয়েছে ইরান
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের