ফেনীর দাদনার খালের দখল-দূষণ তদন্তের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

ফেনী জেলার দাগনভূঁঞা পৌর এলাকার দাদনার খাল দখল ও দূষণ প্রতিরোধে সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে জেলার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়। আদালত ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলার পরিবেশ অধিদফতরের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন। আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আদেশে- তদন্তকারী হিসেবে জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত কাজে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক ও প্রতিবেদককে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া, তদন্ত কাজে দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জকে আইনগত ও প্রশাসনিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, প্রায় দুইশ’ বছরের পুরোনো ও অতি প্রয়োজনীয় দাগনভূঁঞা উপজেলার দাদনার খাল দখলে ও দূষণে বিলীন হওয়ার পথে। খালটি আট কিলোমিটার দীর্ঘ হলেও তিন কিলোমিটার দখল এবং দূষণের মধ্যে রয়েছে। এ অবস্থায় জনজীবনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত ও পরিবেশ সংক্রান্ত অপরাধ নির্মূল করার লক্ষ্যে প্রকাশিত সংবাদকে আমলে নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন মর্মে আদালতের নিকট প্রতীয়মান হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।

আদালতের আদশে বলা হয়েছে- প্রকাশিত সংবাদ সত্যতা প্রমাণিত হলে তা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ঙ ও ১৫ ধারার টেবিল ৮ এবং দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথোরিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং (রিকভারি অব প্রসেশন) অর্ডিনেন্স, ১৯৭০ অনুযায়ী শাস্তিযোগ্য ও বিচারযোগ্য অপরাধ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম