ভাসানচর থেকে পালানোর সময় ২৬ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় তিন দালাল ও ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জাহাইজ্জারচর (স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশ) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
আজ বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা বাজরে পেছন দিয়ে তিন দালালের সহায়তায় একটি নৌকায় পালানোর চেষ্টা করে ২৬ রোহিঙ্গা। রাত সাড়ে ১০টার দিকে জাহাইজ্জারচরে নৌকাটি আটকে যায়। জেলেরা কোস্টগার্ডকে বিষয়টি জানালে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয়।

রাত ১টার দিকে ভাসানচর বিআইডব্লিউটি পল্টুনে নৌকাসহ দালাল ও রোহিঙ্গাদের নিয়ে আসে কোস্টগার্ডের সদস্যরা। পরবর্তীতে আজ দুপুর ১টা ৪০ মিনিটে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ২৬ জন রোহিঙ্গা ও তিন দালালকে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের