ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০২৫, ০০:০১আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:৩৯

বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর ভাসানচরের কাছে বঙ্গোপসাগরের উপকূলে ঢেউয়ের মধ্যে ৮৫০ টন চুনা পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডু‌বে গেছে। তবে এটিতে থাকা ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছেন একটি মাছ ধরা ট্রলারের জেলেরা। জাহাজটি চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে যাচ্ছিল।

রবিবার দুপুর ১২টার দিকে গভীরসমুদ্রে ওসমান-৩ লাল বয়ার অদূরে ‘এমভি ইয়া এলাহি’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়। রাত ১১টার দিকে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সবুর খান। এমভি ইয়া এলাহি নামের জাহাজটি চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জাগুয়া ট্রেডার্সের মালিকানাধীন বলে জানা গেছে।

মো. সবুর খান বলেন, ‘লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৫০ টন চুনাপাথর নিয়ে মোংলায় যাচ্ছিল। যাওয়ার পথে গভীর সমুদ্রে ভাসানচরের ডাউনে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে সেটি ডুবে যায়। তবে জাহাজটিতে থাকা ১২ নাবিককে ওই এলাকায় থাকা একটি মাছ ধরা ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন।’

/এএম/
সম্পর্কিত
তেল দূষণ ও জাহাজডুবির ক্ষতিপূরণে নতুন পথ
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী