মহেশখালীতে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে নিহত ১  

কক্সবাজার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০

কক্সবাজারের মহেশখালী দ্বীপে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও সাত জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দ্বীপের কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালাম নামের একজন মারা যান।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, কেন্দ্র দখলের চেষ্টা সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় সাত জনকে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম