ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া সৈয়দ বাড়ির বাসিন্দা মো. রনি (৩৫)ও তার শিশু সন্তান ইমরান (৭)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল দাস জানান,আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসা মোটরসাইকেলটি সুহিলপুর এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় সেটি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারা যান।
/জেবি/এসএম/








