রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ৩ বাংলাদেশিকে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর হাতে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দলের অন্তত ১৮ সদস্য পালিয়ে যায়।

উদ্ধার ব্যক্তিরা হলেন– নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার মো. মুক্তার হোসেন মৃধা (২৭) এবং নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম (২৪)। তারা তিন জনই শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘কাজের কথা বলে ওই তিন জন শ্রমিককে হ্নীলা এলাকায় ডেকে আনে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সেখান থেকে শনিবার তাদের অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর ফোনে শ্রমিকদের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মেরে ফেলার হুমকি দেয়।  অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি র‌্যাবকে জানানো হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, র‌্যাবের একটি দল ওইদিন দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ে ত্রিপল দিয়ে বানানো একটি ঝুপড়ি ঘর থেকে অপহৃত তিন জনকে উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের