পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামে আড়াই বছর বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মুসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বাবা মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে জাকিয়া ও জাকিরকে সকালের খাবার খাওয়ানোর পর পাশের বাড়িতে যান তাদের মা। এ সময় বাড়ির আঙিনায় খেলা করছিলো তারা। একটু পর তাদের মা বাড়িতে এসে দেখেন, তারা নেই। আশপাশের সব জায়গায় খুঁজের না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে একজনকে ভাসতে দেখেন। এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে উদ্ধার করে কুন্ডা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াছ আলী জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়েছে। তাদের দাফন সম্পন্ন হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম