গভীর রাতে পালানো ৩৫ রোহিঙ্গাকে জঙ্গল থেকে আটক

নোয়াখালী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় জঙ্গল থেকে ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় ভাসানচরের পাঁচ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গল থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে আটক করেন এপিবিএন ও কোস্ট গার্ডের সদস্যরা।

আটকরা হলেন- ৫০ নম্বর ক্লাস্টারের কক্ষ নম্বর বি/১১ এর মো. আইয়াছের স্ত্রী শফিকা (২০), তাদের সন্তান আজিদা (৪), আছমিদা (১) সহ ৩৫ জন। এর আগে, রবিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে যান।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পাঠানো এক বার্তায় জানানো হয়, গতকাল রাতের যেকোনও সময় ৩৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর উদ্দেশে জঙ্গলের ঢুকে যায়। ভাসানচর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দক্ষিণ জঙ্গল থেকে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে আটকদের থানা পুলিশের সহায়তায় বিকাল পৌনে ৩টায় সিআইসি অফিসে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী