হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত টহল দেওয়ার সময় হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

একই সময় নদী থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৫৮ ইঞ্চি। ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি।

সদরঘাট নৌপুলিশের ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে নৌপুলিশের একটি টিম নিয়মিত টহলে গেলে হালদা নদীর তীরে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়ার কাছে হস্তান্তর করে। ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঘেরা জালে আটকে এটির মৃত্যু হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুয়াকাটা সৈকতে আবার মৃত ডলফিন, দড়ি দিয়ে লেজ বাঁধা
শুকাচ্ছে নদী, বাড়ছে দূষণ: বাংলাদেশে বিলুপ্তির পথে ডলফিন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি