টেকনাফ সৈকতে নেমে শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ২২:০১আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:০১

সাগরে গোসল করতে নেমে আরাফাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্টে সৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত বন্ধুদের সঙ্গে সাগরের পানিতে গোসল করতে নামে। এ সময় ভাটার টানে ডুবে যায় আরফাত ও তার বন্ধু মো. শাহীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে। পরে আরাফাত মারা যায়।

শিশুটির বাবা বলেন, ‘১০-১২ জন সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আমার ছেলেসহ দুই জন পানিতে ডুবে যায়। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলেও আমার ছেলে মারা যায়।’

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান সৈকতে এক শিশুর মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম