বাস-কা‌র্গোর সংঘ‌র্ষে নিহত ১, আহত ৩৪

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৬ অক্টোবর ২০২১, ১৬:০৮আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:১৪

লামায় যাত্রীবাহী বাস এবং পণ্য বোঝাই কা‌র্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩৫ জন আহত হয়ে‌ছেন। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকার মাদানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হয়েছেন বাসের হেলপার মো. বেলাল (২৪)।

আহতদের মধ্যে ২৬ জনের নাম জানা গেছে। তারা হ‌লেন– জ্যোস্না দাশ (২০), শুভশ্রী (১০), রুপম চাকমা (২), জহির লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সো‌হেল (৩২), রাজশ্রী দাশ (২), আনোয়ার হো‌সেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সা‌হেদ (৬৫), শিব শংকর (৩৭), জসি মার্মা (২২), আবুল হো‌সেন (৫৫), মেরি আক্তার (৪৫), মোহছেনা ‌বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮) ও পাখি বালা (৭০)। 

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বাসটি যাত্রী নিয়ে লামা থে‌কে চকরিয়া যাওয়ার প‌থে বিপরীত দিক থে‌কে মিনা‌রেল ওয়‌াটার বহনকারী কা‌র্গো ট্রা‌কের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় বা‌সে থাকা ৪৯ জন যাত্রীর ম‌ধ্যে ৩৫ জন আহত হন। তাদের ম‌ধ্যে গুরুতর আহত ১০ জন‌কে চট্টগ্রাম মে‌ডিক‌্যা‌ল কলেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। বাকি‌দের উদ্ধার ক‌রে লামা ও চক‌রিয়ার হাসপাতা‌লে পাঠা‌নো হয়। দুর্ঘটনার পরপরই কার্গোর চালক ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছেন।

লামা থানার ওসি (তদন্ত) মো. আলমগীর ব‌লেন, ‘দুর্ঘটনার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় আহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হয়।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম