ব্রাহ্মণবাড়িয়ায় ফের উত্তেজনা, চার প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৮

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাদ্রাসা ছাত্রদের অগ্নিসংযোগ

বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে চার প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন ও র‌্যাবের এক প্লাটুন সদস্য শহরে টহল শুরু করে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বিজিবি ও র‌্যাব মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ ও ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরে ঘটে যাওয়া তাণ্ডবের ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাড়িতে বেলা ১১টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দলটির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হচ্ছিল। এজন্য ফের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম