ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বরত কনস্টেবলকে পিটিয়ে পালালো তরুণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২০:৫৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মলাই কুমার মিত্র নামের ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা শহরের প্রধান সড়কের কোর্ট রোড মোড়ে ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় ওই কনস্টেবলকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মলাই কুমার মিত্র ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বান্দুপ গ্রামের মনন্দি নাথ মিত্রের ছেলে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন কোর্ট রোড মোড়। এই মোড়ে অধিকাংশ সময় রিকশার যানজট লেগে থাকে। এখানে যানজট নিরসনে সোমবার দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মলাই কুমার মিত্র। ২টার দিকে সড়কের মাঝামাঝি দায়িত্ব পালনকালে এক তরুণ পেছন থেকে রড দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহত মলাই কুমার মিত্র বলেন, ‘পেছন দিক দিয়ে হামলা চালিয়ে ১৮/২০ বছরের এক তরুণ দৌড়ে পালিয়ে যায়। তার চেহারা আমি দেখতে পারিনি। তবে সে হলুদ রঙের গেঞ্জি পরিহিত ছিল।’

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক দেবব্রত কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম