সন্তানকে বিক্রি করে দিলেন বাবা, উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২১, ২০:৪৬আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২০:৪৬

মায়ের অগোচরে বিক্রি করে দেওয়া ছয় মাস বয়সী শিশুকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার (১৩ অক্টোবর) চান্দগাঁও থানা পুলিশ চন্দনাইশের দোহাজারী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘চান্দগাঁও থানাধীন জসিমের কলোনির বাসিন্দা আব্বাস তার ছয় মাস বয়সী শিশু শাহীনকে মঙ্গলবার (১২ অক্টোবর) মায়ের অজান্তে বাসা থেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে নিয়ে চন্দনাইশের দোহাজারী এলাকার এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। সকালে শিশুটির মা সালমা বেগম থানায় এসে অভিযোগ করলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করি।’

শিশুটির বাবাকে আটক করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুটির মায়ের অনুরোধে আমরা তাকে আটক করিনি। তবে একই ঘটনা পুনরায় ঘটলে তাকে ছাড় দেওয়া হবে না।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী