এবার উপকূল এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, শিশুসহ আহত ৩ 

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ০৯:১৬আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:১৬

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতিকারীদের ছোড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে এ ঘটনা ঘটে।
 
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হন। তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো রেলে কোনও ব্যবস্থা ছিল না।

আহত যাত্রীরা ট্রেনের অ্যাটেনডেন্ট বদিউল আলমকে জানালে তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেন।
 
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি