চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে নিহত এক, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ অক্টোবর ২০২১, ১৩:১৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:০২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) সাড়ে ১১টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এই ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানান তিনি। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণে নিহত ব্যক্তি চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ গেট এলাকার রবিউল ইসলামের ছেলে মো. ফারুক (২৩)। আহতরা হলেন বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার জাফর উল্লাহর ছেলে ফোরকান উল্ল্যা (৬০) ও একই এলাকার কাশেম কলোনীর মোহাম্মদ আলমের ছেলে কালাম (৩০)।

কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বেলা ১১টা ৫০ এর দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিস্ফোরণে আহত তিনজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে বিস্ফোরণটি ঘটেছে আমরা নিশ্চিত নই। ওই বাসায় লাইনের গ্যাস ব্যবহার করা হয়। তাই গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ থেকে হয়নি এটি নিশ্চিত। ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসেছেন। কোথা থেকে বিস্ফোরণ ঘটেছে সেটি তদন্ত করে বের করার চেষ্টা চলছে।

এ সম্পর্কে জানতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই নুরুল আলম আশেককে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করেননি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম