অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

টেকনাফ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১১:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১:২২

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে সেন্টমার্টিনে ঘুরতে এসে দুই দিন আটকে পড়েন তিন শতাধিক পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে তারা ফিরছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে একে একে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন পর্যটকরা। এর মধ্যে বেলা ১১টায় ৮০ জনের যাত্রীবাহী দুটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া কিছুটা ভালো থাকায় মঙ্গলবার সকাল থেকে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এর আগে নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে আটকে পড়েন তারা। তবে পর্যটকরা যাতে ঠিকমতো টেকনাফ পৌঁছান, সে ব্যাপারে খোঁজ-খবর রাখা হচ্ছে।

১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন

সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে ৩০০ জন পর্যটক। তারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুই দিন আটকা পড়েছিলেন।

এদিকে বৈরী পরিবেশেও সেন্টমার্টিনের হোটেল-রিসোর্ট মালিকদের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন আটকে পড়া পর্যটকরা। 

খুলনা থেকে ঘুরতে এসে আটকে পড়েন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিল মোহাম্মদ। তিনি জানান, ‌‘পাঁচ বন্ধু কক্সবাজার থেকে সেন্টমার্টিন গিয়ে আটকে পড়ি। আমাদের প্ল্যান ছিল গত রবিবার সেন্টমার্টিন থেকে ফিরবো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন বেশি থাকতে হয়েছে। এই দিনে আমরা রিসোর্টে ছিলাম। কিন্তু সেখানে কোনও রিসোর্ট কিংবা খাবার হোটেলে ছাড় পাইনি। এ সময়ে কেউ আমাদের খোঁজ নিতে আসেনি।’

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল

তিনি আরও বলেন, ‘আমাদের মতো অন্যরাও সেন্টমার্টিন গিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছিলেন। প্রতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্টমার্টিনের মানুষ পর্যটকদের সাধ্যমতো সহযোগিতা করে। কিন্তু এবার কেন এ ধরনের ব্যবহার করা হলো, বুঝতে পারছি না। আনন্দ করতে গিয়ে কষ্ট নিয়ে ফিরলাম।’

দ্বীপের বাসিন্দা মো. জয়নাল জানান, ‘দ্বীপে আটকে পড়া পর্যটকরা মঙ্গলবার সকাল থেকে ফিরতে শুরু করেছেন। তবে তাদের মধ্য অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। টেকনাফে আটকেপড়া দ্বীপের বাসিন্দারা ফিরে এসেছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধরী জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে ভ্রমণে এসে আটকে পড়া পর্যটকরা ফিরছেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য
বিরলের শালবনে বিচিত্র গাছ
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম