ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

ফেনী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৫:৫০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৫:৫০

ফেনীর বারাহিপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এর আগে, মামলার একমাত্র আসামি ওবায়দুল হক টুটুলকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহমদ ও বাদীর আইনজীবী শাহজাহান সাজু। তারা বলেন, এই রায়ে দৃষ্টান্তমূলক সাজা হয়েছে। আর কেউ দ্বিতীয়বার এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পাবে না।

আদালত সূত্র জানায়, পারিবারিক অশান্তি এবং স্ত্রীর পরিবার থেকে ‘ব্ল্যাকমেইল’র অজুহাত দেখিয়ে ফেসবুক লাইভে এসে ২০২০ সালের ১৫ এপ্রিল তাহমিনাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন স্বামী ওবায়দুল হক টুটুল। ঘটনার দিন তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমরান হোসেন গত বছরের ১১ নভেম্বর টুটুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে, মঙ্গলবার (১৯ অক্টোবর) তাহমিনা হত্যা মামলায় টুটুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২১ অক্টোবর রায়ের দিন ধার্য করেন আদালত। গত বছরের ১৫ ডিসেম্বর একমাত্র আসামি টুটুলকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০ জানুয়ারি বিচার কার্য শুরু হয়।

পরিবার সূত্র জানায়, ২০১৫ সালে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভুঁইয়ার ছেলে টুটুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে বিয়ে করেন। তাদের তাফান্নুন আরোয়া মায়োস নামের দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রীকে হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য নিজেই দায় স্বীকার করেন। ওই ভিডিওতে তার মেয়েকে দেখভালের জন্য সবার কাছে অনুরোধ করেন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের