‘রাষ্ট্রধর্ম পরিবর্তনের পরিকল্পনা আ.লীগের নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২১, ২২:২৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:২৬

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার কোনও পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেছেন, ‘সংবিধানে স্পষ্ট করে বলা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। কয়দিন ধরে কথা হচ্ছে, আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করবে। কিন্তু আপনারা স্পষ্ট শুনে রাখুন, রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনও পরিকল্পনা আওয়ামী লীগের নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র সব ধর্ম পালনে নিরাপত্তা দেবে।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে চট্টগ্রামের সন্দ্বীপে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শোকসভার আয়োজন করা হয়।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে। তার চামচারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্ট করছে। যতদিন পর্যন্ত তারেক জিয়া আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্ন একটি দ্বীপ সন্দ্বীপ। সড়কপথে কোনও যোগাযোগ নেই। অথচ বাংলাদেশের মানুষ এই দ্বীপকে এক নামে চেনে। এর কারণ প্রয়াত মুস্তাফিজুর রহমান। তিনি সন্দ্বীপকে বাংলাদেশে পরিচিত করেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের