পূজামণ্ডপে কোরআন যে রেখেছে সে ওসিকে খবর দিয়েছে: গয়েশ্বর

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২০:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৫৬

কুমিল্লার নানুয়াদিঘির পূজামণ্ডপে কোরআন শরিফটি যে রেখেছে সে থানার ওসিকে খবর দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘কুমিল্লার নানুয়াদিঘির পাড় এলাকায় মন্দিরে কোরআন পাওয়ার ঘটনার পর লাইভে দেখানো হয়েছে। ওসিকে কে খবর দিল যে এখানে কোরআন রাখা হয়েছে? কোরআন শরিফটি যে রেখেছে সে ওসিকে খবর দিয়েছে। ওসিতো থানায় বসে বিষয়টি দেখেনি।’

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পূজামণ্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। কুমিল্লার ঘটনায় ইকবাল নামের একজনকে ধরা হয়েছে। তাকে বলা হচ্ছে, ভবঘুরে, মানসিক বিকারগ্রস্ত। আবার বলা হচ্ছে, সে মাদকাসক্ত। সরকার জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ, তাই মৌলবাদীর তকমা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই হামলা পরিকল্পিতভাবে ঘটিয়েছে তারা (আওয়ামী লীগ)।’

তিনি বলেন, ‘কোন স্পর্শকাতর বিষয়ের অবতারণা হলে প্রশাসন প্রথমে সেটিকে চাপা দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আর এখানে ওসি নিজেই ঢোল পিটিয়ে দিল, কোরআন পাওয়া গেছে। কোরআন অবমাননা করা হয়েছে। এটির মধ্য দিয়ে সারা দেশে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মাঝে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা এখন সরকারে নেই, তাই হিন্দু সম্প্রদায় এভাবে হামলার শিকার হচ্ছে। আমরা ক্ষমতায় থাকলে আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়েই এ মন্দিরগুলো রক্ষা করে সুন্দর পরিবেশ তৈরি করতে পারতো।’

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী ইয়াছিন রশীদ, ধর্মবিষয়ক সহসম্পাদক অমেন্দ্র দাস অপু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার  মমিনুল হক, দেবাশীষ রায় মধু, মোস্তফা খান সফরী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম পাটোয়ারী, বিএনপি নেতা আবু নাফের শাহ, নাজমুল আলম চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি