আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে শাসক গোষ্ঠী: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার ৫২ বছর পর আমরা দেখতে পাচ্ছি— পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ। এরা ক্ষমতার স্বার্থে দেশ বিক্রি করে দিতে পারে। তিনি বলেন, ‘চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ শাসক গোষ্ঠী।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে ব্যাংকে টাকা নেই। এই টাকাতো ইদুর খায়নি। কে খেলো? প্রধানমন্ত্রী এক নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন।’

রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই আন্দোলন এরইমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। আন্তর্জাতিক মহলও একনায়কতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে। চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ শাসক গোষ্ঠী।’

সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ ইকবালের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চের সিনিয়র সভাপতি আবু তালেব, সহ-সভাপতি নোটারী নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল হামিদ মামুন, উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর ইসলাম সায়েম, দক্ষিণের সাধারণ রেজওয়ান  মাসুদসহ নেতারা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী