উখিয়ায় ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় গ্রেফতার ১০

কক্সবাজার প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৬:৪০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪০

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় দশ আসামিকে গ্রেফতার করেছেন এপিবিএন সদস্যরা। আসামিদের মধ্যে পাঁচ জন এজাহারনামীয়। অন্যদের সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ শিহাব কায়সার খান।

গ্রেফতার আসামিরা হলেন– উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের আবু আলমের ছেলে মুজিবুর রহমান (১৯), এফসিএন ক্যাম্পের এফ/২৯ ব্লকের আবু তৈয়বের ছেলে দিলদার মাবুদ ওরফে পারবেজ (৩২), একই ক্যাম্পের সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭), ক্যাম্প-৯-এর জি/৩৯ ব্লকের নুর বাশারের ছেলে ফেরদৌস আমিন (৪০) ও মৌলভী জাহিদ হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৪)।

সন্দেহজনকভাবে গ্রেফতার ব্যক্তিরা হলেন– এফ/১৩ ব্লকের আলী আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), ক্যাম্প-১৩ এর বি/৩ ব্লকের আবু সিদ্দিকের ছেলে মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), ক্যাম্প-১২ এর জে/৬ ব্লকের ইলিয়াছের ছেলে জাফর আলম (৪৫), ক্যাম্প-১০-এর জি/৭ ব্লকের ওমর মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৪০) এবং ক্যাম্প ১৩-এর ডি/২ ব্লকের মৃত নাজির আহমদের ছেলে মোহাম্মাদ আমিন (৪৮)।

রবিবার এক প্রেস বার্তায় কক্সবাজার-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ‘ঘটনার পর থেকেই ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে। তারা অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ জন এবং হামলায় জড়িত সন্দেহে অপর পাঁচ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করে। এর মধ্যে অস্ত্রসহ গ্রেফতার মুজিবুর রহমানের বিরুদ্ধে উখিয়ায় থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করে।’

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থানায় নিহত রোহিঙ্গা আজিজুল হকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এ সময় অজ্ঞাত আরও দুই শ’ থেকে আড়াই শ’ জনকে আসামি করা হয়।

গত ২২ অক্টোবর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৮-এর এইচ-৫২ ব্লকে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ’ মাদ্রাসায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ভলানটিয়ারসহ ছয় জন নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম