লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২১, ১২:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২:৩৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার সাখাওয়াত হোসেন এবং পদুয়া ইউনিয়নের মো. সাজ্জাদ।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বাংলা ট্রিবিউনকে জানান, দুটি মোটরসাইকেলে পদুয়া থেকে আমিরাবাদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় কক্সবাজারগামী একটি লরি পেছন থেকে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাখাওয়াতের মৃত্যু হয়। বাকি তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত সাজ্জাদকে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠান। 

সেখানে নেওয়ার কিছুক্ষণ পর সাজ্জাদও মারা যান। এ ঘটনায় ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান আব্দুর রব।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের