বদি দম্পতির ঘরে আশ্রয় পেলো সেই নবজাতক

টেকনাফ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ০১:৩৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৩:২৭

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যাশিশু। বাবা-মা হিসেবে তার সন্তানের দেখভালের দায়িত্ব নিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও তার স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

সোমবার (২৫ অক্টোবর) নবজাতককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান বদি দম্পতি। এর আগে প্রসব-ব্যথায় কাতরানোর সময় স্থানীয় লোকজন মানসিক ভারসাম্যহীন নারীকে বাহারছড়ার শীলখালী এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার সন্তানের জন্ম হয়।

এ বিষয়ে আবদুর রহমান বদি বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর নরমাল ডেলিভারি হলেও নানা জটিলতা জেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য কেউ যোগাযোগ করেনি। ফলে শিশুটি আমাদের সংসারে নিয়ে আসি। আগের দুজন ছেলে–মেয়েসহ এখন আমার তিন সন্তান হলো। আমি এবং স্ত্রীর পরিচয়ে টেকনাফ পৌরসভা থেকে শিশুটির জন্মনিবন্ধন ফরম পূরণ করেছি। শিশুর নাম রেখেছি মরিয়ম জারা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এনামুল হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভারসাম্যহীন ওই নারী কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় তার সন্তানের অভিভাবক পাওয়া যায়নি। এই খবর শুনে শিশুটিকে লালনপালনের দায়িত্ব নেন বদি দম্পতি। শিশুটির মা সুস্থ আছেন।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম