১৮০ কোটি টাকার ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ অক্টোবর ২০২১, ১০:২৬ আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৩৩

চট্টগ্রাম নগরীর এম এ মান্নান ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র‌্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ওই পিলারে ফাটল দেখার পর রাত ১০টা থেকে ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‌্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, র‌্যাম্পের পিলারে ফাটলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বহদ্দারহাট মোড় থেকে আরাকান সড়কের দিকে যাওয়া র‌্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে ওই র‌্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ওই র‌্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এ সম্পর্কে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি।

প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে এক দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রস্থ ফ্লাইওভারটি নির্মাণ শেষে ২০১৭ সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর ৩০ কোটি টাকা ব্যয়ে ৩০০ মিটারের কালুরঘাটমুখী এই র‌্যাম্প যুক্ত হয় ফ্লাইওভারে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে র‌্যাম্পটি নির্মাণের কাজ করেছিল সিডিএ। বর্তমানে ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

স্থানীয় কাউন্সিলর এসরারুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি মেয়রকে জানিয়েছি, আজ সিডিএ’র সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত নিরাপত্তার স্বার্থে উড়ালসড়কের র‌্যাম্পটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফ্লাইওভারের নিচে ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে।

সিডিএ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বাংলা ট্রিবিউনকে বলেন, র‌্যাম্পের পিলারে ফাটলের বিষয়টি শুনেছি। ওই প্রকল্পটির পরিচালক ছিলেন প্রকৌশলী মাহফুজুর রহমান। এ বিষয়ে আপনি তার সঙ্গে যোগাযোগ করুন।

পরে এ বিষয়ে জানতে প্রকৌশলী মাহফুজুর রহমানকে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
মেসি নেমেও হার এড়াতে পারলেন না!
মেসি নেমেও হার এড়াতে পারলেন না!
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’