হাসপাতালে দায়িত্বরত ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১৬:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৫৪

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন- মো. মিল্লাত হোসেন (৪৫) ও মো. মুনসুর (৩৮)।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালের অভ্যন্তরে গড়ে ওঠা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দায়িত্ব পালনের জন্য ১৫ দিন আগে হাসপাতালের প্রধান ফটকে দুই আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন। এতে অবৈধ স্ট্যান্ড চক্রের মূলহোতা নোয়াখালী পৌর এলাকার হাসপাতাল রোডের খাঁন বাড়ির মুকবুল খানের ছেলে মাহফুজ ওরফে মাফু ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা যানজট নিরসনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়। এ সময় মাহফুজ উত্তেজিত হয়ে কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হন।

এর মধ্যে ছুরিকাঘাতে আনসার সদস্য মো. মিল্লাত হোসেনের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এ ছাড়া মো. মুনসুরের বুকে ছুরি দিয়ে আহত করে। তাদের অবস্থা আশঙ্কাজনক

তিনি আরও জানান, মুনসুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং মিল্লাতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের অভ্যন্তরে সব রিকশা, সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ, চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার দাবিতে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন, স্বাধীনতা সমন্বয় পরিষদ, চতুর্থ শ্রেণির কর্মচারী ও স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনসহ হাসপাতালের কর্মচারীরা সব সেবা কার্যক্রম বন্ধ করে প্রধান ফটকে বিক্ষোভ প্রদর্শন করে।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম