কুমিল্লায় মন্দিরে হামলা মামলায় ১৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ০০:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০০:১৩

কুমিল্লা শহরের কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার ১৭ আসামির ১৬ জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে দুই দিন করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৭ আসামির একজন শিশু হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ (জেলা ও দায়রা জজ) আদালত জামিন দেন। বাকি ১৬ আসামিকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার বাদী আলিম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ অক্টোবর নগরীর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ কয়েক স্থানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সিসিটিভির ফুটেজের মাধ্যমে পূজামণ্ডপে কোরআন রাখায় প্রধান অভিযুক্ত ইকবালকে শনাক্ত করে পুলিশ।

গত ২১ অক্টোবর ইকবালকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। ২২ অক্টোবর তাকে কুমিল্লায় এনে ২৩ অক্টোবর আদালতে হাজির করা হলে ইকবাল, মাজারের দুই খাদেম ও ৯৯৯-এ কল করা ইকরামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

/এএম/এলকে/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে