কারাগারে থেকে নির্বাচনে জয়ী, অবশেষে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২১, ২১:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৩৬

অবশেষে শপথ অনুষ্ঠানের আগে জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের (চকবাজার) উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত নুর মোস্তফা টিনু। আদালত জামিন আবেদন মঞ্জুর করার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে তিনি কারাগার থেকে মুক্তি পান। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর যাছাই-বাছাই শেষে বিকাল ৪টায় নুর মোস্তফা টিনুকে মুক্তি দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর হাইকোর্ট থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নুর মোস্তফা টিনু। সকালে জামিনের কাগজপত্র ৪র্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়। জামিন মঞ্জুরের আদেশের পক্ষে টিনুর আইনজীবী আদালতে জামিননামা দাখিল করেন। আদালত জামিন মঞ্জুরের কপি দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠান।

টিনুর বিরুদ্ধে চকবাজার এলাকায় সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে চকবাজার ও পাঁচলাইশ থানায় চারটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় দায়ের করা একটি মামলায় টিনু এতদিন কারাগারে ছিলেন। 

২০১৯ সালের ২২ অক্টোবর রাতে র‍্যাব সদস্যরা অস্ত্রসহ গ্রেফতারের পর চকবাজার থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি করে। ওই মামলায় অন্তবর্তীকালীন জামিনে কারাগার থেকে বের হন। এরপর উচ্চ আদালতের নির্দেশে গত ২০ জুন চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে টিনু কারগারে ছিলেন। কারাগারে থেকেই টিনু চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে অংশ নেন।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি