আ.লীগের বিদ্রোহী ইউপি সভাপতিকে অব্যাহতি

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ১৬:১৬আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬:১৬

ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে।

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুভাস চাকমার সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান জানান, চেয়ারম্যান পদে আমতলী ইউনিয়ন পরিষদের জন্য আওয়ামী লীগ নেতা আবদুল গণিকে মনোয়ন দেওয়া হয়েছে এবং তিনি নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি  জমির আলী ভুঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাকে নমিনেশন পেপার প্রত্যাহার এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বারবার বলা হলেও তিনি তা না করায় জেলা আওয়ামী লীগের আদেশে দলীয় গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা অনুযায়ী বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো  হয়েছে।

আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জমির আলী ভুঁইয়া অভিযোগ করে বলেন, ‘নেতারা অনৈতিক  সুবিধা নিয়ে আবদুল গণির নাম প্রস্তাব করেছে। আমার রাজনৈতিক অবদানের মূল্যায়ন করা হয়নি। তিনি দাবি করেন,  ‘আমি যোগ্য প্রার্থী এবং নির্বাচনে জয়লাভ করবো।’

দল থেকে অব্যাহতির বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের