বাঞ্ছারামপুরে স্পিডবোট-নৌকা সংঘর্ষে নিহত ১, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ০২:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০২:২০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে স্পিডবোট ও মাছ ধরার নৌকার সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।। শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দড়িয়া দৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই স্পিডবোটের যাত্রী বলে জনিয়েছে পুলিশ।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী স্পিডবোট বাঞ্ছারামপুরের মরিচাকান্দি আসার পথে মেঘনা নদীতে অবস্থানরত একটি মাছ ধরার ডিঙি নৌকার সঙ্গে ধাক্কা খায়। এ সময় স্পিডবোটটি মেঘনা নদীতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে স্পিডবোটের এক যাত্রী (অজ্ঞাত) নিহত হন। আহত হন অন্তত ৮ জন। দুর্ঘটনার পর থেকে একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।’

ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয়। নিখোঁজ ব্যক্তির খোঁজে উদ্ধার কাজ চালমান আছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি